আড়ি

তোর সাথে আমার ইচ্ছে মতন আড়ি
এই যে তোর উথলে উঠা প্রেম,
আমার কাছে মনে হয় ভীষণ বাড়াবাড়ি
অথচ, তোর কাছেই আমি শ্যাম।

বলি, শ্যাম হলাম কালো বলেই
শোনার পর, মুখ ভরা তোর হাসি,
প্রেমে পরেছি তোর হাসির ছলেই
ইচ্ছে হলেই বলতে পারিনা তোকেই, এই তোকেই ভালবাসি।

তোর দু পায়ের সাথে আমার পাও হাটে
তোর দেখানো পথের ধারে
রঙ মাখানো বিকেল ফোটে
অভিমানে ছাড়িস না বসে থাকিস আমার ঘাড়ে।






Comments

Popular posts from this blog

ছবির গল্প

ভালবাসার আনন্দ

মান ভাঙানোর গান