Posts

Showing posts from April, 2020

অনিবন্ধিত নিকাহ

এই যে, গুছিয়ে রাখা অস্তিত্বের ঘ্রাণ ফুরিয়ে গেলে অচ্ছুত আদমি পুছে, "শিউলি কী ঘুমিয়ে গেছে?" ধস্তাধস্তির এক পর্যায়, হঠাৎ থামিয়ে তাসের মনোরঞ্জন জিজ্ঞেস দিয়ে যায় পুরনো সংসার, ছিটকানির ব্যবস্থা দূর্বাঘাসের আগমনী পায়ে মিশে থাকে কবরের শীতল স্নায়ুযুদ্ধ। পিছিয়ে থাকা সপ্তম সিঁড়ি দৌড়ে গিয়ে লাঞ্চিত করে আর্ধেক শুকিয়ে যাওয়া দরজার পর্দা সমেত একরত্তি শহর। এই যে, আমাদের অবান্তর তথ্যের সত্যতা, ধাঁধার সম্পদে কাঁধে কাঁধ রাখা, চর্বিত সময়ের জন্য একটা ছবির গল্প অথবা নিজের বাগানে চাষরত চাষির ফুসফুসের বাতাস কোলাহলে ক্লান্ত চেয়ার রেখে দিয়ে যায় ক্লান্তির রেখা।