মান ভাঙানোর গান
এক জোছনার রাতে সময় করে আমার হাতে রেখো হাত, ছুটি চেয়ে নিও তোমার মার কাছ থেকে তোমায় নিয়ে হেঁটে আসবো সবুজ মাঠ। এক দিন আমাকে দেখিয়ে বলে দিও সবাইকে, "এ আমার আপন জন, এই আমার পুরুষ আমায় আদর করে মুখে, বুকে, পিঠে, আমি আদরে, আদরে সুর তুলি, এ আমারই দোষ।" বাসন্তীর সকালে অভিমান নিয়ে আমায় বলতে পারো "আমি ব্যাস্ত, আমি ব্যাস্ত, আমি ব্যাস্ত"। হন্যে হয়ে খুঁজে নিয়ে আসবো পলাশ অথবা শিমুল অভিমান ভাঙানোর ছলে, পায়ের কাছে রেখে দেব সমস্ত।