Posts

Showing posts from August, 2020

৩৩ নং বাশঁতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

দেখার জন্য এবং দেখা পাবার জন্য অপেক্ষা করতে হবে  শিউলী ফুলের ঘ্রাণের চেয়েও অনেক বেশি, হাই তোলা এক সকালে বেড়াতে গিয়ে দেখা গেল একটা নদী এবং একটা ঘাট, মতবিনিময়ের টেবিলে লোফালুফি খেলায় ধরে রেখেছে গত বছরের রেকর্ড।  আবার, যদি, এক প্রজন্ম পরের শুক্রবারে শুকাতে দেয়া শিউলী শিউরে, শিউরে ওঠে হাতে রেখে যাওয়া রুমাল দিয়ে মুছে দেয়  বহু বছর ধরে ব্যাকরণ বইয়ের মাঝে কালো হয়ে যাওয়া গোলাপের তরতাজা ভালবাসার চিহ্ন, তবে, মেনে নিন  "৩৩ নং বাশঁতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়" এর সর্বশেষ বেঞ্চে বসে আছে এখনো আস্ত এক স্মৃতি। 

ডরথি

 ডরথি , তুমিও এক দিন চাইবে হাজার হাত ঘুরে ফিরে আসুক এক কাপ বিকালে কফির ঘ্রাণ, রঙ করা প্রসস্থ বাহু আঁকড়ে ধরে বেঁচে থাকুক দালানের পৃষ্ঠদেশ ধার করা এক আলিঙ্গন পরিশোধিত হউক নীরবে ঝড়ে যাওয়া বয়স্ক চিঠির ভালবাসায়। ডরথি, তুমি দেখে নিও এক দিন এক সকালের হাতে থাকবে বিবস্ত্র প্রেম চাইলেই আর ফেরত আসবে না বরফ যুগের মানব মানবীর প্রথম ঘাম ইচ্ছে থাকুক তোমার সমস্তই ইচ্ছে থাকুক তোমার মতই ফিরে আসুক অতীত হয়ে যাওয়া মাটি রঙা পায়ের আনন্দিত ঝুমুর ।