Posts

Showing posts from May, 2020

ভালবাসার আনন্দ

পূর্ব দিকে তুমি দাড়িয়ও পশ্চিমে আমি, যেখানে সূর্য উদিত হয় সেখানে তোমায় রাখলাম অস্ত যেখানে যায় সেখানে আমি। প্লাবিত হলে শ্রমিকদের কন্ঠ হাটা পথে ছুট দেয় হালুয়াঘাটের ইমাম গাড়ি। এই যে ছুটে চলা, সীমানা প্রাচির ঘেঁষে দাঁড়িয়ে থাকা, হেটে, হেটে মনের সাথে মনের দূরত্ব মাপা ব্যাস্ত মিছিলের স্লোগানের পেছনে, পেছনে আত্মা বিলিয়ে, আনন্দ নিয়ে ঘরে ফেরা তুমিও আমিও ছলকে, ছলকে, পলকে, পলকে ভালবেসে যাই, আনন্দে, নিরানন্দে।