Posts

Showing posts from August, 2019

ফারজানার কালো ঠোঁট

আমি চুম্বন রাখি তোমার ঠোঁটে  মুখের লালাতে জড়িয়ে যায় ভালবাসা।  ভালবাসায়, বাসা বাঁধে চুড়ুই, এক মুঠো আকাশে উড়ে যায়  কালো ডানার তিনশ বাদুর। যখন থেকে গুছিয়ে নিয়েছি নিজেকে,  ততবার তোমার গোলাপী আর কালো ব্রার ফিতায় জড়ানো আমাকেই আবিষ্কার করেছি।  আমি আর ওপাড়াতে আড্ডায় থাকিনা এ পাড়াতে হাজারো কষ্টের মাঝে  সুখ দিয়ে যায় ফারজানার কালো ঠোঁট ।   

দেবদারু গল্প

একদিন হারিয়ে গেলে তোমার জমানো সমস্ত ব্রা দেবদারু নিশ্চয় মাথা উঁচু করে তাকিয়ে রবে সিমসাং এর স্নানে, থেমে গেলে হাঁসেদের পথ, নেমে যায় ক্লান্ত ডাক টিকিট অ্যাশট্রেতে ধরা পরে সিগারেটের ছাই রঙা ভবিষ্যৎ। তোমার মিউজিয়ামে বেড়ে চলে পান রঙা ঠোঁট  বিছানা ছেড়ে ক্লান্ত দেহ, ফ্রিজ থেকে তুলে নেয় মঙ্গোলীয় উষ্ণতা কোমরের ভাজে আদিম মন্ত্র চাষে ক্ষয়ে যায় লোহার ফলা, এ উর্বর ভুমি, নিশ্চয় আফসোস করবে বোকা ব্রা।