Posts

Showing posts from June, 2019

আড়ি

তোর সাথে আমার ইচ্ছে মতন আড়ি এই যে তোর উথলে উঠা প্রেম, আমার কাছে মনে হয় ভীষণ বাড়াবাড়ি অথচ, তোর কাছেই আমি শ্যাম। বলি, শ্যাম হলাম কালো বলেই শোনার পর, মুখ ভরা তোর হাসি, প্রেমে পরেছি তোর হাসির ছলেই ইচ্ছে হলেই বলতে পারিনা তোকেই, এই তোকেই ভালবাসি। তোর দু পায়ের সাথে আমার পাও হাটে তোর দেখানো পথের ধারে রঙ মাখানো বিকেল ফোটে অভিমানে ছাড়িস না বসে থাকিস আমার ঘাড়ে।

আমার থেমে থাকা সন্ধ্যা

আমার থেমে থাকা সন্ধ্যা আমার থেমে থাকা সন্ধ্যায় লালন হচ্ছিল  সহস্র পর্বের যে উদম গায়ের জামা, সে জানত, আপনাদের সহযোগিতার জন্য উন্মুক্ত মাঠের পরিবর্তন আবশ্যক। কেননা, গুরুত্বপূর্ণ পদ্ধতির প্রশিক্ষণ শেষে  ধার করা ধারনা নিয়ে উৎপাদিত শিহরণ আপনাদের মনের সাথে যায় না। যদি দেখে থাকেন, চোখের শেষ প্রান্তে চাষরত নাবিক নির্বিকার ভাবে চাষ করে যাচ্ছে বেদিতে দাঁড়ানো কুশপুত্তলিকা, তবে ধরে নিন, নিন্দিত প্রেমিক যুগল মন্দিরে পাঠ নিচ্ছিল একাকার হবার।