Posts

Showing posts from March, 2020

তোমার আমার মিথ্যে কথা

তোমার চুলের ঘ্রাণ নিয়ে বললাম, সানসিল্ক? উত্তরে, তুমি বললে "হ্যা"। আমিও বললাম, "আমিও সানসিল্ক"। আমি মিথ্যা বলেছিলাম। আমি ক্লিয়ার ম্যান্স মাথায় দেই।  এই যে, তোমার আমার মিথ্যে কথা, মিথ্যা ভালবাসা বাসি, ঈশ্বর নিশ্চয় হেসে হেসে, শেভ করছিল আমাদের মিথ্যা ভালবাসার গল্প কথায়।

তোমার গন্ধ

চোখ ফেরাতেই, তুমি ব্যস্ত হয়ে পরলে।। হাতে নিয়ে নদী, ঢেলে দিলে আকাশ রং দিয়ে একেঁ দিলে  বিপন্ন এক স্বপ্নের ছবি। আমি ভুলে গেলাম গিলে খাওয়া তোমার গন্ধ।