পথের গান
এক পুঁটলি গাঁজা সাজিয়ে রাখা পকেটে
অথবা এক পেয়ালা মদ তুলে রাখা দেরাজে,
হরহামেসা ঘটে যাওয়া মাতাল ঘটনা
সঞ্চিত হতে, হতে বুক ঠেকে যায় নগ্ন বুকে।
আমার, ঘাম ঝড়ানো শার্টের পথ চলা শুরু
এই শহরের অলিতে, গলিতে অথবা দাঁড়িয়ে থাকা,
নর্দমার পাশে, শীতার্ত ল্যাম্প পোস্টের নিচে
নিঃশব্দ, আলিশান অন্ধকারের সঙ্গী হয়ে।
এখন, যেখানে উঠে দাঁড়াল ঝাঁ চকচকে বাড়িটা
রোদের আলোতে ছুটে যায় লাল রঙা গাড়িটা,
এক সময় সেখানেই, ছুটি নিলে আলো
দেখা মিলত, সাদা রঙে সাজানো কালো।
মাতাল হয়ে পাশ ফেরা এই শহরে
ঘুম জড়ানো গান হত,
দেখা মিলত নানা রকম ক্যানভাসে
শুধু রঙের মাঝে রঙের পড়ত।

😍😍
ReplyDelete