About Me

হে মহান পাঠক,

আমি খুশি হলাম, আমার প্রতি আপনার আগ্রহ দেখে। আমি শাওন রিছিল । এই বাংলা মুলুকে আমার বাস। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গোবরা কুড়া নামক গ্রামে আমার জন্ম। জন্ম সূত্রে আমি গারো আদিবাসী। জীবিকার তাগিদে ঢাকা শহরে আমার থাকা খাওয়া। কিন্তু বলার মত কোন কাজ করি না। নিপা ম্রং নামে একটা বউ আছে , দামা  নামে একটা ছেলে। এই দুই প্রাণীকে নিয়েই বেঁচে থাকা। 

মা গ্রামে থাকেন, ছোট ভাই সাথে থাকে। বড় বোন ঢাকাতেই স্বামী সংসার আর দুই বাচ্চা নিয়ে তার জীবন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। 

বই পড়ার নেশা আছে হালকা পাতলা। ঘুরে বেড়ানোর নেশাও আছে। কিন্তু আর্থিক পরিস্থিতি চিন্তা করে বেশি একটা ঘুরা হয় না। 
ডাল , আলু ভাজি, আলু ভর্তা, কাঁচা পিয়াজ দিয়ে শুঁটকি ভর্তা আর ভাত ভালবাসি। 

এই মুহূর্তে নিজের সম্পর্কে লেখার মত কিছু খুঁজে পাচ্ছি না, আবার যখন মনে পরবে তখন আবার যোগ করে দেব।

ধন্যবাদ। 


Comments

Popular posts from this blog

ছবির গল্প

ভালবাসার আনন্দ

মান ভাঙানোর গান