আমার জানালা
কে খুলেছিল ব্লাউজের প্রথম বোতাম
কে ছুঁয়েছিল খোলা পিঠ
বাদুর ঝোলা বাসের হেলপার খুব হেসেছিল মনে, মনে।
আমার পরিধেয় অন্তর্বাস খুলে রাখলাম
যে বাতাস চুমে গেল পশ্চিমের জানালা চুমে
দেখে গেল আমি বিবস্ত্র।
অনাদরের গভীরে, সূর্য্যমুখী মুখ থুবড়ে পচে যায়
যদি খুঁজে পায় ধ্যানরত আড্ডা
তবে নতজানু হয়ে থাকে শুভ্র পায়জামা।
Comments
Post a Comment