জলে ভেজা ঘাট

এবং আপনাদের ধারাবিবরণীতে আজ্ঞাবহ
সীমানা প্রাচীর বেঁধেছিল ঘাস ফড়িঙের সংসার,
যেভাবে দেখে থাকেন, ধুসর প্রেমালাপ
হেলে যায় প্রান্তিক জনপদে।

একদিন সিঁদুর আঁকা সিঁথি দুঃখ প্রকাশে
আর্তনাদ করুক,
নিঃশ্বাসে থাকুক প্রেমিকের আহ্বান।
ঠিক যেদিন শেষ হবে আঁচল আড়াল
শিউলি জেগে রবে রাত,
সেই দিন, পাশে পাবেন জলে ভেজা ঘাট।
নীরবে বালিশ ভিজবে পুরনো মদিরায়।

Comments

Post a Comment

Popular posts from this blog

ছবির গল্প

ভালবাসার আনন্দ

মান ভাঙানোর গান