আদিবাসী

মা আমি আজও ভুলিনি
তুমি যে আদিবাসী,
কিংবা আমার মাঝে আদিবাসী রক্ত প্রবাহমান।

কেন ভুলিনি জান মা??
ছোট, ছোট চোখ, বুচা নাক সাক্ষি বহন করে
তুমি যে আদিবাসী,
কিংবা আমার মাঝে আদিবাসী রক্ত প্রবাহমান।

আমি আমার ভিটে মাটি থেকে যখন বিতারিত হই
তখন ভুলিনি
তুমি যে আদিবাসী,
কিংবা আমার মাঝে আদিবাসী রক্ত প্রবাহমান।

জীবিকার তাগিদে, রাজধানিতে যখন নির্যাতিত হই
তখন ভুলিনি
তুমি যে আদিবাসী,
কিংবা আমার মাঝে আদিবাসী রক্ত প্রবাহমান।

Comments

Popular posts from this blog

ছবির গল্প

ভালবাসার আনন্দ

মান ভাঙানোর গান