তুমি কি ঈশ্বর হবে

উঠতে, বসতে, খেতে, ঘুমাতে
তোমার কথা ভাবতে দিবে?
তুমি কি আমার ঈশ্বর হবে?

কাজল টানা চোখে হাত বাড়িয়ে
আমায় ছুঁয়ে দিবে?
আমার শূন্য থালায় গরম ভাতের সাথে
কৈ মাছের ঝোল হবে?

তুমি কি বৃষ্টি হবে?
ভাসিয়ে নিও সমস্ত চাওয়া, পাওয়া
ভিজিয়ে দিও নগরের তৃষ্ণা
ভিজিয়ে দিও সকাল থেকে সন্ধ্যা
ভিজিয়ে দিও সেই ভূমি, যে আজও বন্ধ্যা।

তুমি কি আমার দুই দুয়ারী ঘর হবে?
যে ঘর জুরে হাতের চুড়ি মাতাল রবে
যে ঘর জুরে আলো দিবে তোমার হাসি
যে ঘর জুরে উড়ে বেড়াবে হাজার রঙের প্রজাপতি।

তুমি কি আমার, একান্তই আমার
আরধ্য এক ঈশ্বর হবে,
উঠতে, বসতে, খেতে, ঘুমাতে
তোমার কথা ভাবতে দিবে?

Comments

Post a Comment

Popular posts from this blog

ছবির গল্প

ভালবাসার আনন্দ

মান ভাঙানোর গান