কালাচাঁদপুর এবং অপরূপা বিউটি পার্লার
একদিন গান শোনাচ্ছিলাম, আমাকেই
আমার আলিংগন বদ্ধ আঙুল যুগল গুণে যাচ্ছিল,
জন্ম পেরিয়ে বাইপাস ধরে এগুলেই একরাশ চর্চা
গতি রোধকে আটকে রাখে সমান্তরালভাবে রাখা চৌকশ দৃষ্টির ঋণ।
ঠিকানা বলতে শুধুমাত্র জানতাম কালাচাঁদপুর, অপরূপা বিউটি পার্লার।
যেখানে সেবা নিতে আসা বহিরাবরণ ফেলে রেখে যেত আলোকসজ্জা,
আমারা যারা নিয়ে আসছিলাম দক্ষিণের টিকিট, আমাদেরকে শোনানো হতো
খামের উল্টা পিঠে কি করে সেটে দেওয়া হয় ভাবের বাণিজ্য।
এই যে আমাদের নাম নাম খেলা, থেমে গেলে দেখবেন
রয়ে যাবে কালাচাঁদপুর এবং অপরূপা বিউটি পার্লার।
বছর জুরে যার দেহে থেকে যায় মান্দি, মান্দি ঘ্রাণ।

Comments
Post a Comment