দৃষ্টিতে রাতুল
মেলিয়া ডানা, উড়িল পাখি
দেখিল, মেঘের আড়াল হতে,
কুঞ্জে বসিয়া মুছে আঁখি
"জামাই" আসিয়া ডাকিল যবে।
প্রেমের বানে ভাসিল দু'কুল
মধ্য খানে বয় নদী,
এই পাড়ে সে, ও পাড়ে "রাতুল"
মিলন হত, বান থামিত যদি।
হাতে নিয়ে গোলাপ
ঘুরে ঢাকা শহর,
কত হয় আলাপ
থেমে থাকে প্রহর।
মিলনের এই ক্ষণে
জড়িয়ে থাকে শীতের বিকেল
"দৃষ্টি" মেলে স্বপ্ন কেনে
নগর তাকিয়ে দেখে ফ্যালফ্যাল।
অনেক গভীর বিষয় প্রকাশ করেছো, খুব ভাল লেগেছে।
ReplyDelete