তোমার আমার গল্প
হাঁটতে, বসতে, যেতে, যেতে
তোমাকে দেখতে শিখেছি
কথায়, কথায়, চুপি, চুপি
ভালবাসতে শুরু করেছি।
এরপর যখন আমি অষ্টম শ্রেণী
আমার তখন পাঠ্যসূচী তুমি,
তোমার আঙুল ছুঁয়ে, ছুঁয়ে
শিখেছি স্বপ্ন কষতে।
বেসুরো গলায় গাইতে, গাইতে
তোমায় ঘুম পাড়ানি গান শুনিয়েছি।
ইনিয়ে বিনিয়ে এক জোড়া বেনি করা চুলে
কতবার যে প্রেমে পরলাম, সে শুধু তোমার মা জানত।
এই আমি, সেই তুমি ভালবাসতে, বাসতে
একে অন্যকে যেদিন জড়িয়ে ধরে,
প্রতিজ্ঞা নিলাম মিশে একাকার হতে
সেই প্রতিজ্ঞায় হেসেছিল তোমার মা।
তোমাদের বারান্দা, তোমাদের নারিকেল তলার
প্রেমে যে, কত বার হাবুডুবু খেয়েছি,
চেয়ে, চেয়ে দেখেছি তোমার পানিতে পা দোলানো
সেই চেয়ে থাকা চেয়ে, চেয়ে দেখছে তোমার মা।
সেই সব দিন এখন অতিত
সেই সব স্মৃতি এখন অতিত
ভালবাসা কি রয়ে গেছে?
সেও তোমার মা জানে।
Comments
Post a Comment