ডরথি
ডরথি ,
তুমিও এক দিন চাইবে
হাজার হাত ঘুরে ফিরে আসুক
এক কাপ বিকালে কফির ঘ্রাণ,
রঙ করা প্রসস্থ বাহু আঁকড়ে ধরে
বেঁচে থাকুক দালানের পৃষ্ঠদেশ
ধার করা এক আলিঙ্গন পরিশোধিত হউক
নীরবে ঝড়ে যাওয়া বয়স্ক চিঠির ভালবাসায়।
ডরথি,
তুমি দেখে নিও এক দিন এক সকালের
হাতে থাকবে বিবস্ত্র প্রেম
চাইলেই আর ফেরত আসবে না
বরফ যুগের মানব মানবীর প্রথম ঘাম
ইচ্ছে থাকুক তোমার সমস্তই
ইচ্ছে থাকুক তোমার মতই
ফিরে আসুক অতীত হয়ে যাওয়া
মাটি রঙা পায়ের আনন্দিত ঝুমুর ।
Comments
Post a Comment