৩৩ নং বাশঁতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
দেখার জন্য এবং দেখা পাবার জন্য অপেক্ষা করতে হবে
শিউলী ফুলের ঘ্রাণের চেয়েও অনেক বেশি,
হাই তোলা এক সকালে বেড়াতে গিয়ে দেখা গেল
একটা নদী এবং একটা ঘাট, মতবিনিময়ের টেবিলে
লোফালুফি খেলায় ধরে রেখেছে গত বছরের রেকর্ড।
আবার,
যদি, এক প্রজন্ম পরের শুক্রবারে শুকাতে দেয়া শিউলী
শিউরে, শিউরে ওঠে হাতে রেখে যাওয়া রুমাল দিয়ে মুছে দেয়
বহু বছর ধরে ব্যাকরণ বইয়ের মাঝে কালো হয়ে যাওয়া গোলাপের
তরতাজা ভালবাসার চিহ্ন,
তবে, মেনে নিন
"৩৩ নং বাশঁতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়" এর
সর্বশেষ বেঞ্চে বসে আছে এখনো আস্ত এক স্মৃতি।
Comments
Post a Comment