তোমার আমার স্তব

 বস্তত, আমি দেখে গেলাম

হাসতে থাকা "তাহাদের" মেলায় তুমি ছিলে নিশ্চুপ

মনে, মনে চাইছিলে তোমারও একটা "তুমি" হউক।

বলা ভাল, ছেলে ভোলানো গান শেষে ঘুমিয়ে যায় রাত।

এবং, আমি বললাম "আমেন" 

তুমি হেংগারে ঝুলালে ঠোঁটের লিপস্টিক

গতরে, গতর ঘেঁষে চলে গেল তোমার সমস্ত অপেক্ষা

পরিপক্ক হলে তোমার "নেই" হয়ে যাওয়া

দেখা যায় হাজারও জোনাকি খুঁজে নিজেদের দোষ।

Comments

Popular posts from this blog

ছবির গল্প

ভালবাসার আনন্দ

মান ভাঙানোর গান