আচ্ছা তবে ওই কথাই থাকুক
উত্তরে তুমি বলে দিলে "এ সমস্ত কিছুই ঢাকা থাকুক ছায়া দিয়ে"।
আমি প্রেমে পড়ে গেলাম তোমার বারান্দার।
আরও এক জামানা বাদে, তোমার বাবা তোমার প্রভু
আমি নিশি ভোরে মেলে ধরি সূর্য্য ধরার প্রেম,
বরষা অথবা বর্ষা যে কোন সময়।
ললিতা তোমার বান্ধবী, ললিতা আমারও বান্ধবী
সেই ছিল তোমার আমার ভাবের আদান প্রদানে সেতু,
আমি ছিলাম প্রেমিক পুরুষ, তুমি প্রেমিক মহিলা
তোমার আমার রাত দুপুর ছিল স্বপ্ন মাখা।
সেই স্বপ্ন এখন দোল খায় তোমার সংসারের কাপড় শুকানোর রশিতে।
সেই স্বপ্ন এখন গোসল করে তোমার বাথরুমে।
সেই স্বপ্ন এখন শীষ দেয় আমার ঠোঁটে।
আচ্ছা তবে ওই কথাই থাকুক, পরজন্মে আমার হইও।
Comments
Post a Comment